Welcome to Dorlink
Selected Books
×
Iti Bharati | A Bengali Dystopian Novel

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Prajnaa Publications

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Science / Speculative / Dystopian Fiction
  • Publication Year : 2025
  • ISBN No : 978-81-98483-34-8
  • Binding : Paper Back
  • Pages : 106
  • Weight : 200 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹175.00/- Discount : 10% Off
Your Price : ₹158.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

দেশ আধভাঙা ভারতবর্ষ। কাল দু হাজার উনআশি। আর মানুষ? 

আঠারো বছরের যুদ্ধে ক্ষতবিক্ষত হতে থাকা মানুষ্য ঘর পুড়িয়ে উদ্ধান্ত হতে থাকা মানুষ। ভাইরাস আর ড্রোনের সঙ্গে বাসরপাতা স্বপ্নভোলা মানুষ। দেশময় চারশো ছাব্বিশ মার্টিয়ার গার্ডেনে চাঁপাগাছ হয়ে ফুটে থাকা, মুছে যাওয়া মানুষ। এক অন্যকালের যুদ্ধের কাহিনী কালান্তরে।

বারো বছরের অনাবৃষ্টিতে শুকিয়েছে সরস্বতী। ক্ষুধার্ত মরু গ্রাস করছে ব্রহ্মবর্তের সভ্যতাকে, তার সংহিতাকে। অন্ত্যজের গৃহে তাই আজ প্রার্থী হয়ে আসে ব্রাহ্মণ। স্বামীর অবর্তমানে ঋষিপত্নী আগল খুলে দেয় অচেনা কিরাতকে। আর ভিনদেশী যুবকের অগ্নিতে পুড়ে মরতে চায় রাজকন্যা।

চণ্ডালিনীর কথা, এক প্রাক-অতীতের ভারতকথা, তবু আজও যেন বাসা বেঁধে থাকে সম্পর্কগুলোর শাখা-প্রশাখায়।

দুই কাহিনী, দুই কাল, এক দেশ, এক ইতি ভারতীর তোড়ায়।

_______________

প্রতিবর্ত, অন্য নাম ডঃ অভিষেক অধিকারী । 

কাগুজে পরিচয়, গবেষক, ইঞ্জিনিয়ার এবং আই আই টির অধ্যাপক। পছন্দের জায়গা উত্তর কলকাতার ধুলো মাখা গলি, হেয়ার স্কুলের মাঠ, যাদবপুরের ঝিলপাড় আর খড়াপুরের বায়োল্যাব। পছন্দের সময় পাখির ছবি তোলা আর মেয়ের দাবী মেটানো। পছন্দের মানুষ অ্যানিমেশন ক্যারেক্টার।

অকাজের একগাদা রিসার্চ পেপার ছাড়া কাজের জিনিস যেগুলো লিখেছেন, সেগুলো হল কালদক্ষিণা, মোহিনীপর্ব, নন্দাদেবী এবং ইতি ভারতী